শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

সংবাদ অনুসন্ধান

“জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান” অনুসন্ধানে ১ টি ফলাফল পাওয়া গেছে

জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর
বাংলাদেশ

জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর। খ্যাতিমান এই সাংবাদিক আগামী জুনে সিএনএন ছাড়ছেন বলে সোমবার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী আমানপুর বলেন, ‘মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল!’ বিশ্বজুড়ে পরিচিত আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামের একটি রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি অনুষ্ঠানটি সপ্তাহে কয়েক দিনে নামিয়ে আনেন। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে একদিন প্রচার করা হবে এবং মে মাসে এর সম্প্রচার পুরোপুরি শেষ হবে। তবে আগামী জুন মাস পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন। অন্যদিকে আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে আমানপুরের অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বিবৃতিতে আমানপুর জানান, তিনি সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় তাঁর পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালিয়ে যাবেন। আমানপুর বলেন, তিনি ‘ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় সব কাজের অপেক্ষায় আছেন। তিনি সব সময় সিএনএনের পাশে থাকবেন, যাতে এর স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন থাকে। আমানপুর বলেন, ‘মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।’ সোমবার সকালে সহকর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তে নিয়েছেন এবং তিনি ও আমি গত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। সিএনএনের অনেক সহকর্মীর মতোই

৩ দিন আগে