বাংলাদেশ
ঢাকার মোহাম্মদপুর থেকে পাবনার তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার তিন শীর্ষ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঢাকায় বসে গোপন বৈঠক ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন।
২ দিন আগে


