শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৫:০৭ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

সংবাদ অনুসন্ধান

“পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ,” অনুসন্ধানে ১ টি ফলাফল পাওয়া গেছে

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, নদে ভাসছিল মরদেহ, পকেটের চাবির গোছায় পরিচয় শনাক্ত
বাংলাদেশ

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, নদে ভাসছিল মরদেহ, পকেটের চাবির গোছায় পরিচয় শনাক্ত

সপ্তমীর দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের সঙ্গে বিভিন্ন মন্দিরে পূজা দেখেন কলেজছাত্র কৌশিক সাহা (২৩)। সন্ধ্যার পর বাড়িতে ফিরে আবার পূজা দেখতে বের হন তিনি। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বাড়ির ফটকের চাবি নিয়ে গিয়েছিলেন। এরপর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনেরাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মদনখালী স্লুইসগেট-সংলগ্ন কুমার নদে কৌশিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু শুরুতে মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে পরনের ট্রাউজারের পকেটে থাকা চাবির গোছা দিয়ে বাড়ির তালা খোলার পর তাঁর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। কৌশিক সাহা ওরফে জিতু ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ কুমার সাহার ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রোববার সন্ধ্যার পর তিনি নিখোঁজ হন। কোথাও খুঁজে না পেয়ে পরদিন সোমবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা কমলেশ কুমার সাহা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মদনখালী স্লুইসগেট-সংলগ্ন কুমার নদে ভাসমান একটি মরদেহ দেখতে পান এলাকাবাসী। তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ও কোতোয়ালি থানা-পুলিশের একটি দল অজ্ঞাতনামা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে একটি চাবির গোছা পায় পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন চিত্রা পোস্টকে বলেন, মরদেহ পচে ফুলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনেরা এসে পরনের টি-শার্ট ও ট্রাউজার দেখে ম

২ দিন আগে