প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, নেচে-গেয়ে আনন্দ এবং অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানানোর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে এই মহোৎসবের।



