শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩১ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয়

‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%, সূত্র: সময় টিভি’ এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ তথ্য প্রচার করা হচ্ছে। ৪০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে তথ্যটি প্রচার করছেন। এসব পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হয়েছে। শিক্ষাবিষয়ক তথ্য দেওয়া ‘শুভ সাজেশন-Shuvo Suggestion’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৮ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য করা হয়েছে ৭৮০টির বেশি। তবে যাচাই করে দেখা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তি ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশ করা হবে। লিংক: এখানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বরং সময় টিভির ওয়েবসাইটে ২৭ অক্টোবর ‘এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। লিংক: এখানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৬:৫০(২ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৪
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড