বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩০ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল

বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগ্‌দান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে। ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সমীক্ষার মুখে তখন হাসি। বাগ্‌দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে। ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়। অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটি দেখিয়েছেন। আংটিটিতে রয়েছে পান্নার মতো আকৃতির কাটা হীরা, সঙ্গে হলুদ সোনার নকশা করা ব্যান্ড। ছবিগুলোর ক্যাপশনে আয়ুষ্মান ও সমীক্ষা লিখেছেন, পৃথিবীর সব জায়গা আর সম্ভাব্য সব জীবনের মধ্যে তাঁরা একে অপরকে খুঁজে পেয়েছেন। প্রতিবারই তাঁরা একে অপরকে বেছে নেবেন। একসঙ্গে কাটাতে চান জীবনের প্রতিটি অধ্যায়। কে এই আয়ুষ্মান, কে সমীক্ষা আয়ুষ্মান শেঠি অভিনেতা অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির ছোট ছেলে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের পাশাপাশি সমীক্ষার সঙ্গে সম্পর্কের গল্পও তুলে ধরেন। মা-বাবা ও বড় ভাই আর্যমান শেঠির সঙ্গে পারিবারিক ভিডিওতেও দেখা যায় তাঁকে। ইতালিতে বাগ্‌দান সেরেছেন সমীক্ষা শেঠি ও আয়ুষ্মান শেঠি । আয়ুষ্মানের ইনস্টাগ্রাম থেকে ইতালিতে বাগ্‌দান সেরেছেন সমীক্ষা শে

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৪০(২ ঘণ্টা আগে)
আপডেট:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৫:৩১
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড