বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০১ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

দক্ষিণ ভারতীয় কনের সাজে মেহজাবীনের নতুন লুক

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ব্রাইডাল সাজে এবার ফুটে উঠেছে দক্ষিণ ভারতীয় কনেদের ঐতিহ্যবাহী সাজের ছোঁয়া। জমকালো সিল্কের পোশাক, ভারী সোনালি গয়না আর বেণিজুড়ে সাদা বেলি ফুলের মালায় সাবেকি আভিজাত্যে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ব্রাইডাল ফটোশুটের ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে এই সাজের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার কল্যাণী’। অভিনেত্রীর ভাষায়, এই মেকওভার তাঁকে অন্য এক জগতে নিয়ে যায়। যতবারই সাজটি দেখেন, এর প্রতি ভালোবাসা ততই বাড়ে।মেকওভারটির দায়িত্বে ছিল গ্ল্যাম মেকওভার, আর স্টাইলিং ও পরিকল্পনায় ছিলেন নাজিফা তাবাসসুম। মেহজাবীনের এই সাজের অন্যতম আকর্ষণ শাড়ি। চেনা লাল বেনারসির বদলে অভিনেত্রী বেছে নিয়েছেন দ্বৈত শেডের ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি। শাড়ির মূল জমিনটি শিমারিং রোজ-গোল্ড বা হালকা তামাটে রঙের, যা আলোর প্রতিফলনে এক অপার্থিব দ্যুতি ছড়াচ্ছে। অন্যদিকে শাড়ির আঁচল ও পাড়ে ব্যবহার করা হয়েছে গাঢ় ভাইব্রেন্ট কমলার আভা, যাতে নিখুঁত সোনালি জরির কাজ ফুটে উঠেছে। শাড়ির আভিজাত্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে মেহজাবীনের ব্লাউজের কাটিং। কমলা রঙের ম্যাচিং ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে ব্লাউজটি। এর মূল আকর্ষণ পাফ স্লিভ (ঘটি হাতা) ডিজাইন। পুরো সাজে আভিজাত্যের ছোঁয়া এনেছে মেহজাবীনের গয়না। সাজের মূল আকর্ষণ ছিল সোনালি অ্যানটিক গয়না। গলায় একাধিক স্তরের ভারী হার ও চোকার, কপালে টিকলি, কানে টানা দেওয়া ঝুমকা, নাকে ছোট নথ আর হাতে সোনালি ও কাচের চুড়ি—সব মিলিয়ে ফুটে উঠেছে রাজকীয় আমেজ। হাতে রতনচূড়, বাজুবন্ধ, কোমরে বিছা এবং পায়ে সোনালি নূপুর সাজে যোগ করেছে ঐতিহ্যবাহী মাত্রা। চুলে শোভা পেয়েছে অর্ধচন্দ্রাকৃতির সোনালি ক্লিপ। একই ধাঁচের গয়নার

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৮(১ দিন আগে)
আপডেট:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৫
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড