শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৬:০৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

মাদারীপুরে ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ তুলে দিল বন্ধুসভা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে মাদারীপুরে ২০০ শিক্ষার্থীকে একটি করে চারা গাছ উপহার দিয়েছে চিত্রা পোস্ট বন্ধুসভা। ২৮ অক্টোবর সকালে সদর উপজেলার ২৬ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সদস্যরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা উপহার। কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমা দাশ। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, উপদেষ্টা ও চিত্রা পোস্ট প্রতিনিধি অজয় কুন্ডু, সভাপতি আঞ্জুমান জুলিয়া, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আন্না আক্তার ও দপ্তর সম্পাদক সোহাগ হাসান। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ভোর ৪:১০(১ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ভোর ৫:১৬
১ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বিনোদন
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড