শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ভোর ৫:১৪ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। মন্তব্যটিকে অনেকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন। তবে এসব নিয়ে ভাবতে চান না তামান্না। তাঁর মনোযোগ এখন অভিনয় ও নতুন কাজের দিকে। সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন তামান্না। একই সঙ্গে নিজের অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা। তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি। অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’ তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’ আন্নু কাপুর কী বলেছিলেন আন্নু কাপুর গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেখানে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে কথা ওঠে। উপস্থাপক গানটি তাঁর কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা বললে আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফরসা শরীর!’ এরপর তামান্নার গানের সঙ্গে তাঁর শারীরিক সৌন্দর্য নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তাঁর কথার অর্থ ছিল, তামান্না নিজের গান ও সৌন্দর্

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ভোর ৩:৪০(১ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ভোর ৩:৫৬
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বিনোদন
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড