বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৭ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন

শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিশ্বাস, তারপর বিশ্বাসভঙ্গ আর নতুন করে জীবন শুরু করার লড়াই। সম্পর্কের এই জটিল সমীকরণই দর্শককে আটকে রেখেছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার–এ–নিজাত’–এ। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও নেপালে সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিভিন্ন দৃশ্য, সংলাপ ও অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। সম্প্রতি সিরিজটির দর্শনসংখ্যা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই ধারাবাহিকের গল্পে রয়েছে প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতা। তবে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে তিনটি চরিত্র—জারিয়াব, জামিল ও আবু বকর। তাঁদের সম্পর্কের টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যায়। ২৩ পর্বেই ১৭০ কোটি ভিউয়ের দাবি ২৪ অক্টোবর এআরওয়াই ডিজিটাল জানায়, প্রচারের সময়েই ‘দার–এ–নিজাত’ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ১৭০ কোটির বেশি ভিউ পেয়েছে। চ্যানেলটির দাবি, মাত্র ২৩ পর্বে এই সংখ্যা অর্জন করে পাকিস্তানি ধারাবাহিকের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে সিরিজটি। প্রধান অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জারিয়াব, জামিল ও আবু বকরের ত্রিভুজ ‘দার–এ–নিজাত’–এর গল্পের কেন্দ্রে জারিয়াব। প্রাণবন্ত, নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা এই তরুণী ভালোবাসেন জামিলকে। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে তৈরি হওয়া তাঁদের সম্পর্ক একসময় প্রেমে রূপ নেয়। জারিয়াবের কাছে এই সম্পর্ক শুধু আবেগের নয়, ভবিষ্যৎ গড়ারও প্রতিশ্রুতি। কিন্তু সম্পর্কের মোড় ঘুরে যায় যখন জামিল নিজের জীবন ও বিশ্বাসের নতুন সংজ্ঞা খুঁজতে গিয়ে জারিয়াবের সঙ্গে সম

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০(২ ঘণ্টা আগে)
আপডেট:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৩
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বিনোদন
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড