বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৪:০৪ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

ভবিষ্যতে কেউ যাতে গুমের শিকার না হন, সেই ব্যবস্থা করার দাবি এসেছে

ভবিষ্যতে আর কেউ যাতে গুমের শিকার না হন সে ব্যবস্থা করার দাবি এসেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে। আজ বুধবার আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। সেখানে এ দাবি জানানো হয়।  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, মতবিনিময়ে একটি অভিন্ন বক্তব্য এসেছে। দেশে যাতে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হয়, সে ব্যবস্থা যেন করা হয়। গুম সংক্রান্ত যেসব মামলা হয়েছে সেগুলোর যেন দ্রুত, সুষ্ঠু বিচার হয়। যারা গুমের শিকার হয়ে এখনো ফিরে আসনেনি তাঁদের পরিবারের জন্য সহায়–সম্পত্তির ব্যবস্থা করার আবেদনও করেছেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতিমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন করেছে। সেখানে এ ব্যবস্থা রাখা হয়েছে। নিজেও গুমের শিকার হয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা চান বাংলাদেশে আর কখনো ওই রকম সময় ফিরে না আসুক। তাঁরা চান গুমের অপসংস্কৃতি চিরতরে বন্ধ হোক। তাঁরা চান আর কখনো দেশে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড হবে না, কেউ গুমের শিকার হবে না, রাাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না, কারা হেফাজতে কারও মৃত্যু হবে না। এরকম একটি বাংলাদেশের প্রত্যাশায় ছাত্র–জনতা রক্ত দিয়েছে। সরকার তাঁদের আবেদন যথাযথভাবে প্রতিপালন করবে। যেটা সংবিধানে ধারণ করা প্রয়োজন সেটা সংবিধানে আর যেখানে আইন–বিধি প্রয়োজন সেগুলো করা হবে। এক প্রশ্নের জবাবে বিশেষ কমিটির সভাপতি বলেন, বিরোধী দল রাস্তায় আন্দোলন করছে। তাদের দাবিগুলো নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে এলে কমিটি তাদের বক্তব্য শুনতে পারত। কিন্তু তারা রাস্তার আন্দোলনটাকেই অগ্রা

স্ব
প্রকাশ:বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৫(১ দিন আগে)
আপডেট:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৩০
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
স্বাস্থ্য
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড