শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ভোর ১২:২৮ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর ২০২৬। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি তে ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেছে। ভর্তিতে গুরুত্বপূর্ণ তথ্য ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরদিন একই সময় পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ আছে। ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পর্যন্ত। ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। একজন প্রার্থী যেকোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা। এ টাকা অফেরতযোগ্য ও প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন মোট আসন কত এ বছর মোট ২৩টি আইএইচটি এবং ৭টি ম্যাটসে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে আইএইচটিতে মোট আসন ৩ হাজার ৬১৯টি, আর ম্যাটসে ৬৬৪টি—মোট আসন ৪ হাজার ২৮৩। আইএইচটিগুলোর আসনসংখ্যা ঢাকায় ৩২৭, রাজশাহী ২৭৭, বগুড়া ৩০৭, চট্টগ্রাম ২৭৭, বরিশাল ২৭৭, রংপুর ২৭৭, ঝিনাইদহ ২৭৭, সিলেট ২৫৭, সিরাজগঞ্জ ১০৩, সাতক্ষীরা ১০৩, জামালপুর ২০৬, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১০৩, গাজীপুর ১০৩, গোপালগঞ্জের কাশিয়ানী ১০৩, জয়পুরহাট ১০৩, মাদারীপুর ১৫৫, মানিকগঞ্জ ৫২, মুন্সিগঞ্জ ৫২, নোয়াখালী ৫২, নওগাঁ ৫২, কুড়িগ্রাম ৫২, ময়মনসিংহ ৫২ এবং মাদারীপুরের শিবচরে ৫২ আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ম্যাটসে আসনসংখ্যা বাগেরহাট

স্ব
প্রকাশ:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, রাত ১১:০৫(১ ঘণ্টা আগে)
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
স্বাস্থ্য
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড