বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৫:২৮ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাপা পড়ার ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. শহীদুল্লাহ (৩৭)। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগে থাকতেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা বলেন, শহীদুল্লাহ গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন তিনি। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় আরেকটি দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে চিত্রা পোস্টকে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে শহীদুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত: রোড সেফটি ফাউন্ডেশন সাড়ে সাত বছরে সড়কে ঝরেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ

স্ব
প্রকাশ:বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৪:২০(১ ঘণ্টা আগে)
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
স্বাস্থ্য
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড