বাংলাদেশ
পুলিশ কর্মকর্তার বাসায় ডিবির দীর্ঘ অভিযান: উদ্ধার সামান্য মদ আর ইয়াবা, ৮৫ জন গ্রেপ্তার ও ওএসডি ডিআইজি জহির
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের দাবি অনুযায়ী বিপুল মাদক উদ্ধারের কথা বলা হলেও, পরবর্তীতে জব্দ তালিকায় মাত্র কয়েকটি মদের বোতল ও একটি ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ঘটনার পর ওই বাড়ির মালিক ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
১ দিন আগে


