শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৫ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

সংবাদ অনুসন্ধান

“রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে” অনুসন্ধানে ১ টি ফলাফল পাওয়া গেছে

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা
স্বাস্থ্য

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

শারদীয় দুর্গাপূজার নবমীতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনে আসা কূটনীতিকদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা, ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন এস র‍্যান্ডেল। পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, ‘পূজার আনন্দ সবার। পূজার সময় আলাদা একটা পরিবেশ থাকে। এই পরিবেশ যেন সব সময় থাকে, সেটা আমরা কামনা করি।’ দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘মানবসেবাই হচ্ছে আসল ধর্ম। কুমুদিনী (কল্যাণ ট্রাস্ট) তার বড় উদাহরণ। তারা এত বড় হাসপাতাল এখনো রেখেছে। সেখান থেকে সেবা দিয়ে যাচ্ছে।’ দানবীর রণদা প্রসাদ সাহা বাড়ির পূজামন্ডপ পরিদর্শনে এসে কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক মহাবীর পতি। সেখানে হাইকমিশনার কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন। পরে তিনি লৌহজং নদের উত্তরপাড় থেকে বজরা নৌকায় করে দক্ষিণপাড়ে রণদার বাড়ির আঙিনায় পূজামণ্ডপে যান। সেখানে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে স্বাগত জানান। দীনেশ ত্রিবেদী মণ্ডপের আঙিনায় উঠে দুর্গার প্রতিমাকে ভক্তি করেন। এরপর ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন। এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচাল

২ দিন আগে