সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটির শেষ কথা হয়েছিল বাবার সাথে
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিন বছর আগে সৌদি আরব পাড়ি জমান সুইটি আক্তার। সেখানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করার একপর্যায়ে গাড়ি কেনাসংক্রান্ত একটি ঘটনায় গ্রেপ্তার হন তিনি। পরে গত ১৩ অক্টোবর বাবার সঙ্গে শেষ কথা হওয়ার দুদিন পর তার মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ পায় পরিবার।





