বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৩:০৭ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

তীব্র লড়াইয়ের পর শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা

মাঠে চলেছে তীব্র লড়াই। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে কোনো দলকেই আলাদা করে একপেশে দাপট দেখাতে দেয়নি প্রতিপক্ষ। ঘামঝরানো এই প্রতিদ্বন্দ্বিতা শেষে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট কেটেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। দুটি ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে কষ্টের জয়ে চিত্রা পোস্ট-স্টার নিউজ নারী ফুটবল ২০২৬-এর শেষ চারে জায়গা করে নেয় তারা। চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ছিল দারুণ রোমাঞ্চ। দিনের প্রথম অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও সিলেটের রাগীব–রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। তবে ম্যাচের ছবি পাল্টে যায় ৬৬ মিনিটে। তুলনামূলক ভালো খেলতে থাকা রাগীব–রাবেয়ার রক্ষণভাগ ভুল করে বসে, প্রাপ্ত পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন কলসিন্দুরের ফরোয়ার্ড আকলিমা আক্তার। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আকলিমা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। গোলের পর কলসিন্দুরের মেয়েদের উল্লাস দিনের শেষ ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমি। ২৩ মিনিটে রক্সি ফুটবল একাডেমির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে প্লেসিংয়ে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড রিতু শিকদার। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বগুড়ার দলটি, যার ফলে ম্যাচের বাকিটা সময়জুড়েই চলে তীব্র লড়াই। তবে রিতু শিকদারের গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য এবং ম্যাচসেরার পুরস্কারও পান রিতু। সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্

স্ব
প্রকাশ:বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৬:৪৪(১ দিন আগে)
আপডেট:বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৫:২৩
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট স্পোর্টস ডেস্ক
খেলা
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট স্পোর্টস ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

মাঠে চলেছে তীব্র লড়াই। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে কোনো দলকেই আলাদা করে একপেশে দাপট দেখাতে দেয়নি প্রতিপক্ষ। ঘামঝরানো এই প্রতিদ্বন্দ্বিতা শেষে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট কেটেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। দুটি ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে কষ্টের জয়ে চিত্রা পোস্ট-স্টার নিউজ নারী ফুটবল ২০২৬-এর শেষ চারে জায়গা করে নেয় তারা। চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ছিল দারুণ রোমাঞ্চ। দিনের প্রথম অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও সিলেটের রাগীব–রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। তবে ম্যাচের ছবি পাল্টে যায় ৬৬ মিনিটে। তুলনামূলক ভালো খেলতে থাকা রাগীব–রাবেয়ার রক্ষণভাগ ভুল করে বসে, প্রাপ্ত পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন কলসিন্দুরের ফরোয়ার্ড আকলিমা আক্তার। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আকলিমা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। গোলের পর কলসিন্দুরের মেয়েদের উল্লাস দিনের শেষ ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমি। ২৩ মিনিটে রক্সি ফুটবল একাডেমির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে প্লেসিংয়ে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড রিতু শিকদার। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বগুড়ার দলটি, যার ফলে ম্যাচের বাকিটা সময়জুড়েই চলে তীব্র লড়াই। তবে রিতু শিকদারের গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য এবং ম্যাচসেরার পুরস্কারও পান রিতু। সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

বাপাললো বিলসের তারকা ডায়ন ডকিন্সের মানবিক উদ্যোগ: ঝরে পড়া তরুণদের দিচ্ছেন নতুন জীবনের সুযোগ

আমেরিকান ফুটবল লিগের শীর্ষস্থানীয় দল বাফালো বিলসের তারকা খেলোয়াড় ডায়ন ডকিন্স সমাজের সুবিধাবঞ্চিত ও কারামুক্ত তরুণদের কল্যাণে কাজ শুরু করেছেন। মেন্টরশিপ বা পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করে তিনি তাদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছেন।

১২ অক্টোবর ২০২৬