বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০) নিহত হওয়ার ঘটনায় পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ সম্পর্কে আজ সকালে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান হোসেন চিত্রা পোস্টকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কারণে পুলিশ থানায় জিডি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে। নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ওরাকুল ঘাট–সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে সকাল নয়টার দিকে মীরগঞ্জ ফেরিঘাট পার হওয়ার পর তাঁর মৃত্যু হয়। নৌ পুলিশের গুলিতে আক্তার হাওলাদার নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর জামাতা আবুল বাশার। তিনি বলেন, তাঁর শ্বশুরের মরদেহে মুখ ও বুকে ছররা গুলির আঘাত ছিল। অন্য জেলেদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, টহলরত নৌ পুলিশের গুলিতে তিনি আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজমুল হক জানান, বরিশাল নৌ পুলিশ ওই এলাকায় কোনো অভিযান পরিচালনা করেনি এবং গুলিও চালায়নি। আর চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, চাঁদপুর নৌ পুলিশেরও সেখান
বাপাললো বিলসের তারকা ডায়ন ডকিন্সের মানবিক উদ্যোগ: ঝরে পড়া তরুণদের দিচ্ছেন নতুন জীবনের সুযোগ
আমেরিকান ফুটবল লিগের শীর্ষস্থানীয় দল বাফালো বিলসের তারকা খেলোয়াড় ডায়ন ডকিন্স সমাজের সুবিধাবঞ্চিত ও কারামুক্ত তরুণদের কল্যাণে কাজ শুরু করেছেন। মেন্টরশিপ বা পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করে তিনি তাদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছেন।


