ব্যাট হাতে রান করছেন, বল হাতে নিচ্ছেন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে যেন দুই ভূমিকাতেই সমান উজ্জ্বল মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও। টেস্টে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই এক নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। অন্যদিকে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের অভিষেক শর্মা। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে তিন সংস্করণের নয়টি বিভাগের মধ্যে শীর্ষস্থান বদলেছে শুধু এই তিনটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বল হাতে ১০ উইকেট নিয়েছেন ইয়ানসেন। ব্যাট হাতে করেছেন ১৪৬ রান। বিশেষ করে গেবেখায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। প্রথম ইনিংসে আট নম্বরে নেমে খেলেন ৮৫ রানের ইনিংস। এরপর বল হাতে মাত্র ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট। তাঁর বোলিং তোপেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে। এমন পারফরম্যান্সের পর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছেন ইয়ানসেন। ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন শীর্ষে। তাতে এক ধাপ করে পিছিয়ে গেছেন মিচেল স্টার্ক, ম্যাট হেনরি, ওলি রবিনসন ও জসপ্রিত বুমরা। তবে ইয়ানসেনের শীর্ষস্থান কত দিন টেকে, সেটিও দেখার বিষয়। মঙ্গলবার শুরু হওয়া কেপটাউন টেস্টে এরই মধ্যে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার স্টার্ক। ম্যাচের বাকি অংশে তাঁর পারফরম্যান্সের ওপর নির্ভর করে আবারও বদলে যেতে পারে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য আগে থেকেই দুই নম্বরে ছিলেন ইয়ানসেন। এবার এক ধাপ এগিয়ে পেছনে ফেলেছেন ভারতের রবীন্দ্র জাদেজাকে। চার বছরের বেশি সময় ধরে টেস্ট
বাপাললো বিলসের তারকা ডায়ন ডকিন্সের মানবিক উদ্যোগ: ঝরে পড়া তরুণদের দিচ্ছেন নতুন জীবনের সুযোগ
আমেরিকান ফুটবল লিগের শীর্ষস্থানীয় দল বাফালো বিলসের তারকা খেলোয়াড় ডায়ন ডকিন্স সমাজের সুবিধাবঞ্চিত ও কারামুক্ত তরুণদের কল্যাণে কাজ শুরু করেছেন। মেন্টরশিপ বা পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করে তিনি তাদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছেন।


