বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাত দশটা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ২টা) ভোট দেওয়া যাবে। ভোটের আগে বিভিন্ন জরিপে যে বিষয়টি উঠে এসেছে, তাতে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। নির্বাচনী ফলাফলে চারটি সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০ আসনের মধ্যে সরকার গঠন করতে ৬১টি আসন প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদিও আইজেনকটের জোটের দলগুলোর নিজেদের মধ্যেও অনেক মতবিরোধ রয়েছে। কোনো জোট শুরুতে সংখ্যাগরিষ্ঠতা না পেলে ভোটের পর কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে সরকার গঠনের জন্য কঠিন দর-কষাকষি চলতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং এরপর গাজায় ইসরায়েলের নির্বিচার যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম জাতীয় নির্বাচন। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর অতি ডানপন্থী সরকার ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। তারা দেশটির উদার গণতন্ত্রকেও দুর্বল করে দিচ্ছে। তবে প্রধানমন্ত্রীর শক্ত সমর্থকগোষ্ঠী এখনো রয়েছে। এই সমর্থকেরা তাঁর নেতৃত্বকে অপরিহার্য মনে করেন। ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি আইজেনকটের জোটে নানা মতাদর্শের মানুষ ও দল রয়েছে। বামপন্থী ধর্মনিরপেক্ষতাবাদী থেকে শুরু করে পশ্চিম তীরের অবৈ
ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী